আমরা এমন কেন ? - Bongo Songbad

Bongo Songbad

Spread News Fast Is Our Concern

ব্রেকিং নিউজ

Saturday, October 21, 2017

আমরা এমন কেন ?

আমাদের দেশে ইস্যুর অভাব নেই । সপ্তাহ না পেরোতেই নতুন নতুন ইস্যুর আবির্ভাব হয় আমাদের দেশে। কথায় আছে " চিলে কান নিয়ে গেছে বললে আমরা চিলের পিছে দৌড়ায় কানে হাত দিয়ে দেখিনা কান আছে কিনা সেটা" আমাদের দেশে বেশীরভাগ মানুষ ই এমন। এখন ফেসবুকে অশিক্ষিত মূর্খের সংখ্যাই বেশী। তারা কোন একটা ভুয়া এডিটেড কিছু পেলেই সেটা নিয়ে মাতামাতি শুরু করে দেয়। একবারও ভেবে দেখেনা তথ্যটা কতটুকু সত্য। এরা একটা খবর পেলে সেটা কে মাথায় তুলতে দেরী করেনা আবার সেই খবরের সত্যতা জানার পর পায়ের নিচে ফেলতেও দেরী করেনা। এসব মানুষদের কারণে দেশে কয়দিন পরপর সংঘাত সৃষ্ঠি হয়। আবার কিছু সুবিধাবাজ আছে যারা ধর্মকে ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পেইজ চালায়।এদের কাজই হল ধর্মের দোহাই দিয়ে ধর্মান্ধ মানুষের সহানুভুতি পাওয়া। নিজেরা ভুলভাল তথ্য এবং ভুয়া এডিটেড ছবি আপলোড দিয়ে নাম দেয় অন্য ধর্মের লোকের । আর ধর্মান্ধ রা ঐসব খবর যাচাই  করা ছাড়াই শেয়ার দেয় আর অন্য ধর্মের লোকদের গালমন্দ করে বেড়ায়।
এসব চলতে থাকলে দেশের উন্নয়ন কখনোই সম্ভব না। এরা দেশকে পিছিয়ে দেয় । তাই আমাদের উচিত এসব বন্ধ করা। একবার ভেবে দেখা কোন পোস্ট শেয়ার করার আগে যে আসলে তা কি সত্য নাকি কারো বানানো।


No comments:

Post a Comment

Pages