মাত্র ১৫ মিনিটেই করোনা টেস্ট পদ্ধতি আবিষ্কার - Bongo Songbad

Bongo Songbad

Spread News Fast Is Our Concern

ব্রেকিং নিউজ

Wednesday, March 25, 2020

মাত্র ১৫ মিনিটেই করোনা টেস্ট পদ্ধতি আবিষ্কার

মাত্র à§§à§« মিনিটেই করোনা টেস্ট পদ্ধতি আবিষ্কাররক্ত পরীক্ষা করে মাত্র ১৫ মিনিটেই জানা যাবে সেই রক্ত কভিড-১৯ পজিটিভ নাকি নেগেটিভ। এমন পদ্ধতি আবিষ্কার করা হয়েছে বলে দাবি করেছে নেদারল্যান্ডস'র সেনসিটেস্ট নামের একটি প্রতিষ্ঠান।
সেনসিটেস্টের প্রধান নির্বাহী রবার্ট ডাস বলেন, পরীক্ষাটি খুবই সহজ ও সাধারণ এবং চালাকির বটে। এখানে মূলত দেখা হয়, নমুনা রক্তে আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডির উপস্থিতি আছে কি না, আর তা কতটা? অ্যান্টিবডি দুটির উপস্থিতি নিশ্চিত হওয়া মানে এই রক্ত কভিড-১৯ এ আক্রান্ত। কারণ এই ভাইরাসটি রক্তে সংক্রমিত হলে আক্রান্তের শরীরে স্বয়ংক্রিয়ভাবেই ভাইরাসপ্রতিরোধী আইজিজি ও আইজিএমের মতো অ্যান্টিবডি তৈরি হয়। শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হলে মাত্র ১৫ মিনিটেই টেস্টের ফল পজেটিভ দেখাবে।
এই টেস্টে দুটি সীমাবদ্ধতা রয়েছে। প্রথমত, ১৫ মিনিটেই করোনা আক্রান্ত শনাক্ত করে দিতে পারলেও এতে কিছুটা সীমাবদ্ধতাও আছে। কেউ আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই টেস্ট করলে ফলাফল নেগেটিভ দেখাবে। কারণ আক্রান্তের শরীরে তখনো ওসব অ্যান্টিবডি তৈরি হওয়ার সময় পায়নি। এজন্য কিছুদিন পরে টেস্ট করাতে হবে।
দ্বিতীয়ত, আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠার পরও এই টেস্ট করালে তাকে তখনও করোনা আক্রান্ত হিসাবেই দেখাবে। টেস্টের ফলাফল পজেটিভ দেখাবে। কারণ তখনও তার শরীরে আইজিজি ও আইজিএমের প্রচুর উপস্থিতি রয়েছে। অর্থাৎ রোগী সুস্থ হওয়ার পর এই টেস্ট কোনো কাজে লাগবেনা।

No comments:

Post a Comment

Pages