সাবস্ক্রাইবার হারানো কবলে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ইউটিউব চ্যানেল - Bongo Songbad

Bongo Songbad

Spread News Fast Is Our Concern

ব্রেকিং নিউজ

Saturday, February 9, 2019

সাবস্ক্রাইবার হারানো কবলে সালমান মোহাম্মদ মুক্তাদিরের ইউটিউব চ্যানেল

জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদিরে ইউটিউব চ্যানেলে হঠাৎ সাবস্ক্রাইবার কমে যাওয়ার ধস নেমেছে। গতকাল রাত থেকে তার চ্যানেলের  সাবস্ক্রাইবার ১২ লাখ থেকে নেমে ১১ লাখে চলে এসেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে প্রথমে এই ট্রেন্ড শুরু হয়। "স্ক্রিনশট দেখুন" নামের একটি গ্রুপ থেকে প্রথমে এই ক্যাম্পেইন শুরু হয় #UnsubscribeSalman  হ্যাশট্যাগ ব্যবহার করে।
UnsubscribeSalman
 ছবিঃ তাহসিন এর চ্যানেলে লাইভ দেখানো হচ্ছে সালমানের সাবস্ক্রাইবার কমে যাওয়ার দৃশ্য
তবে শুরুটা হয় সালামানের সাম্প্রতিক একটি গানের টিজার তার চ্যানেলে আপলোডের পর থেকে। যেখানে অনেক কূরূচীপূর্ণ দৃশ্য দেখানো হয় যেটা সাধারণ দর্শক মেনে নিতে পারেনি। এরপর থেকেই শুরু হয় তীব্র সমালোচনা। জনপ্রিয় রোস্টিং ইউটিউবার তাহসিন তার চ্যানেলে সালমানকে রোস্ট করে একটি ভিডিও দেয়ার পর এই আনসাবস্ক্রাইব মিশন আর বেগবান হয়। ফেসবুকের জনপ্রিয় সব গ্রুপে শেয়ার হতে থাকে তাহসিনের ভিডিওর প্রেক্ষিতে #UnsubscribeSalman  ক্যাম্পেইন।
উল্লেখ্য সোশালব্লেইড এর তথ্যমতে সালমানের চ্যানেল "সালমান দ্য ব্রাউনফিশ" প্রতি ঘন্টাইয় ১ হাজারের মত সাবস্ক্রাইবার হারাচ্ছে গতকাল থেকে। তবে এ বিষয়ে সালমানের কোন মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

সালমানের সাম্প্রতিক ভিডিওটিঃ
https://www.facebook.com/Brownfishofficial/videos/282706072423785/

No comments:

Post a Comment

Pages