একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় জয়ের পর টানা তৃতীয়বারের মত ক্ষমতায় এসে একঝাঁক নতুন মুখ নিয়ে নতুন সূচনা করতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার আকার দাঁড়াচ্ছে ৪৭ জনে। ২৪ জন মন্ত্রীর মধ্যে নয়জনই নতুন মুখ।
বিদায়ী সরকারে না থাকলেও আগে মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন এমন তিনজনকে শেখ হাসিনা ফিরিয়ে এনেছেন পূর্ণ মন্ত্রী হিসেবে। গত সরকারের দুজন প্রতিমন্ত্রীর এবার পদোন্নতি হয়েছে।
প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া ১৯ জনের মধ্যে তিনজন বাদে বাকি সবাই নতুন। আরও তিন নতুন মুখ এসেছে তিন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্বে।
প্রধানমন্ত্রীঃ- শেখ হাসিনা
মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।
পূর্ণ মন্ত্রীঃ-
১. আ ক ম মোজাম্মেল হক- মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী
২. ওবায়দুল কাদের- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী
৩. ড. আবদুর রাজ্জাক- কৃষিমন্ত্রী
৪. আসাদুজ্জামান খান কামাল- স্বরাষ্ট্রমন্ত্রী
৫. ড. হাছান মাহমুদ- তথ্যমন্ত্রী
৬. আনিসুল হক- আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী
৭. আ হ ম মোস্তফা কামাল- অর্থমন্ত্রী
৮. তাজুল ইসলাম- এলজিআরডি
৯. ডা. দীপু মনি- শিক্ষামন্ত্রী
১০. ড. আবদুল মোমেন- পররাষ্ট্রমন্ত্রী
১১. আবদুল মান্নান- পরিকল্পনামন্ত্রী
১২. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন- শিল্পমন্ত্রী
১৩. গোলাম দস্তগীর গাজী- বস্ত্র ও পাটমন্ত্রী
১৪. জাহেদ মালেক স্বপন- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী
১৫. সাধনচন্দ্র মজুমদার- খাদ্যমন্ত্রী
১৬. টিপু মুনশি- বাণিজ্যমন্ত্রী
১৭. নুরুজ্জামান আহমেদ- সমাজকল্যাণমন্ত্রী
১৮ শ ম রেজাউল করিম- গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী
১৯. শাহাব উদ্দিন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী
২০. বীর বাহাদুর উশৈসিং- পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
২১. সাইফুজ্জামান চৌধুরী- ভূমিমন্ত্রী
২২. নুরুল ইসলাম সুজন- রেলপথমন্ত্রী
২৩. স্থপতি ইয়াফেস ওসমান- বিজ্ঞান ও প্রযক্তিমন্ত্রী
২৪. মোস্তাফা জব্বার- ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তিমন্ত্রী
প্রতিমন্ত্রীঃ-
১. কামাল আহমেদ মজুমদার- শিল্প
২. ইমরান আহমদ- প্রবাসীকল্যাণ
৩. জাহিদ আহসান রাসেল- যুব ও ক্রীড়া
৪. নসরুল হামিদ- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
৫. আশরাফ আলী খান খসরু- মৎস্য ও প্রাণিসম্পদ
৬. বেগম মন্নুজান সুফিয়ান- শ্রম ও কর্মসংস্থান
৭. খালিদ মাহমুদ চৌধুরী- নৌপরিবহন
৮. জাকির হোসেন- প্রাথমিক ও গণশিক্ষা
৯. শাহরিয়ার আলম- পররাষ্ট্র
১০. জুনায়েদ আহমেদ পলক- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
১১. ফরহাদ হোসেন- জনপ্রশাসন
১২. স্বপন ভট্টাচার্য- এলজিআরডি
১৩. জাহিদ ফারুক- পানিসম্পদ
১৪. মুরাদ হাসান- স্বাস্থ্য ও পরিবারকল্যাণ
১৫. শরিফ আহমেদ- সমাজকল্যাণ
১৬. কে এম খালিদ- সংস্কৃতিবিষয়ক
১৭. ডা. এনামুর রহমান- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
১৮. মাহবুব আলী- বেসামরিক বিমান ও পর্যটন
১৯. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ- ধর্মবিষয়ক
উপমন্ত্রীঃ-
১. বেগম হাবিবুন নাহার- পরিবেশ, বন ও জলবায়ু পবির্তন
২. এনামুল হক শামীম- পানিসম্পদ
৩. মহিবুল হাসান চৌধুরী নওফেল- শিক্ষা

No comments:
Post a Comment