প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং রামু উপজেলার সাবেক ছাত্রলীগ সহসভাপতি মুহাম্মদ তাজউদ্দিন রাসেলের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার আবুধাবীর একটি হোটেলে প্রজন্ম বঙ্গবন্ধু আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম রফিকুল ইসলাম।
সংগঠনের সহসভাপতি সমিরন চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু। এতে বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আজিজুল, মুক্তিযোদ্ধা নুরুল আলম, ব্যবসায়ী সেলিম জাহাংগীর, মোহাম্মদ জামশেদ, বেলায়েত হিরু, সেলিম নেওয়াজ, সুলতান আহমদসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন- মোহাম্মদ কাইয়ুম, শামীম আহসান, এরশাদুল ইসলাম, মোহাম্মদ ফরহাদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালানা করেন মাওলানা মমতাজুল হক।
উল্লেখ কক্সবাজার রামুর নৌকার মনোনীত প্রার্থী কমল সরোয়ারের নির্বাচনী প্রচারে অংশ নিতে আবুধাবী থেকে দেশে যান এবং নির্বাচনী সহিংসতায় নিহত হন।

No comments:
Post a Comment