রুলে ফ্লাইওভারের নিচে দোকান নির্মাণ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। গৃহায়ণ ও গণপূর্ত সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ ১১ জনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সিডিএ সূত্রে জানা যায়, ফ্লাইওভারটি রক্ষণাবেক্ষণে প্রতি মাসে ১২ লাখ টাকা খরচ হয়। এ খরচ মেটাতে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে দোকান ও সুপারশপ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
No comments:
Post a Comment