সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে - Bongo Songbad

Bongo Songbad

Spread News Fast Is Our Concern

ব্রেকিং নিউজ

Tuesday, February 19, 2019

সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ইন্টারনেটে অশ্লীল ও অপ্রাসঙ্গিক কনটেন্ট আপলোডের অভিযোগে ইউটিউবার সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে নেওয়া হয়েছে।

ডিএমপির সাইবার সিকিউরিটি ও ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার স্যারের সেফ ইন্টারনেট স্লোগানকে সামনে রেখে সালমান মুক্তাদিরকে ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
গতকাল সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বার তার নিজের ভেরিফায়েড ফেসবুকে সালমান মুক্তাদিরের অবস্থান জানতে চেয়ে স্ট্যাটাস দেন।
ওই স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, 'কেউ কি সালমান মুক্তাদিরের আজকের অবস্থা জানাতে পারবেন?'
প্রসঙ্গত, কিছুদিন আগে সালমান মুক্তাদির তার ইউটিউব চ্যানেলে ‘অভদ্র প্রেম’ টাইটেলে একটি গানের ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি অশ্লিলতার দায়ে সমালোচনার মুখে পড়েন সালমান মুক্তাদির। এরপর তার ইউটিউব চ্যানেল এর সাবস্ক্রাইবার কমতে থাকে।

No comments:

Post a Comment

Pages