সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে গেলেন হিরো আলম - Bongo Songbad

Bongo Songbad

Spread News Fast Is Our Concern

ব্রেকিং নিউজ

Saturday, January 5, 2019

সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে গেলেন হিরো আলম

নোয়াখালীর সুবর্ণচরের নির্যাতিতা গৃহবধূকে দেখতে গেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। আজ শনিবার সকালে তিনি নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নির্যাতিতা গৃহবধূ ও তার পরিবারের সাথে দেখা করেন।
হিরো আলম কালের কণ্ঠকে বলেন, 'গরীব গরীবের দুঃখ বোঝে, তাই আমি এতোদূর থেকে ছুটে আসছি। আমি নির্যাতনকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। চাই তাদের ফাঁসি হোক, এমন ঘটনা যেন আর বাংলার ঘরে না ঘটে।'
তিনি বলেন, 'নির্বাচনের দিন আমাকেও মারধর করা হয়েছে। আমার বিচার পরে, আগে আমার এই বোনের অপরাধীদের বিচার করেন।'
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছিল। ওই দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।
এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতালের চিকিৎসকরা সেই নারীকে গণধর্ষণ ও পিটিয়ে জখম করার আলামত পাওয়ার কথা জানান। পরে এ নিয়ে সেই নারীর স্বামী চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন।
নোয়াখালী থেকে হিরো আলম পরে সুবর্ণচরে নির্যাতিতা গৃহবধূর বাসায় যান। সেখানে তার মেয়ের সাথে কথা বলেন ও সান্তনা দেন।

No comments:

Post a Comment

Pages