বাহাতুন এসেছেন শহরের হাড্ডিপট্টি এলাকা থেকে। আর খাইরুনের বাস রেললাইন বস্তিতে। এই কনকনে শীতেও তাঁদের
শরীরে পাতলা শাড়ি জড়ানো। পরিবারে আর কেউ নেই এই দুই বৃদ্ধাকে দেখাশোনা করার। ছিন্নমূল অন্যদের মতোই একদিন এই দুই বৃদ্ধার হাতে পৌঁছে বগুড়া শুভসংঘের দেওয়া একটি স্লিপ। এই শীতবস্ত্র নিতে এসে অসহায় এই বৃদ্ধারা বললেন, হামলা মরে গেনুনি বাবা। এই সোয়েটার হামাগোরক জীবন বাঁচালো।
গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বগুড়া শুভসংঘের আয়োজনে বৃহৎ পরিসরে গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এই দিন বিভিন্ন অঞ্চলের এক হাজার অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শুভসংঘ বগুড়ার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বাদুড়তলা হাড্ডিপট্টি এলাকায় শুকরা এন্টারপ্রাইজের পাশে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, পৌরসভার প্যানেল মেয়র সামছুৎদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কালের কণ্ঠ বগুড়া ব্যুরোপ্রধান লিমন বাসার, ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, শুভসংঘের সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, শুভসংঘের উপদেষ্টা নাহারুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বুলবুল, সাজেদুর রহমান সিজু, শুভসংঘের সদস্য ডা. আব্দুল কাদের, জাকির হোসেন জুয়েল, আমজাদ হোসেন, সাখাওয়াত হোসেন জনি, রাকিব আহম্মেদ শুভন, সাব্বির আহমেদ স্মরণ, আব্দুর রহমান সম্রাট, আল আমিন।
শীতবস্ত্র নিতে আসা হাড্ডিপট্টির আদুরী, শায়রা, ছালেহা, রেল কলোনির জহুরা, পারভীন, রাশেদা, সেউজগাড়ির আমেনা, হেলেনা, জোছনা জানান, এই প্রচণ্ড শীতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিন পার করছিলেন। শুভসংঘের সদস্যরা এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি ঘুরে লিস্ট তৈরি করেন। এরপর তাঁদের স্লিপ দেওয়া হয়। একটি পরিবারে চারজন সদস্য থাকলেও সবাইকে শীতবস্ত্র দেওয়া হয়। এতে প্রচণ্ড শীতের কবল থেকে রক্ষা পায় পুরো পরিবার। শীতবস্ত্র নিতে আসা এই মানুষরা জানান, তাঁরা অতীতেও বিভিন্ন স্থান থেকে শীতবস্ত্র পেয়েছেন। কিন্তু পরিবারের সবার জন্য বস্ত্র পাওয়া এই-ই প্রথম। শুভসংঘ বগুড়ার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক অসহায় মানুষকে সহায়তা করি। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শরীরে পাতলা শাড়ি জড়ানো। পরিবারে আর কেউ নেই এই দুই বৃদ্ধাকে দেখাশোনা করার। ছিন্নমূল অন্যদের মতোই একদিন এই দুই বৃদ্ধার হাতে পৌঁছে বগুড়া শুভসংঘের দেওয়া একটি স্লিপ। এই শীতবস্ত্র নিতে এসে অসহায় এই বৃদ্ধারা বললেন, হামলা মরে গেনুনি বাবা। এই সোয়েটার হামাগোরক জীবন বাঁচালো।গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বগুড়া শুভসংঘের আয়োজনে বৃহৎ পরিসরে গরিব, দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এই দিন বিভিন্ন অঞ্চলের এক হাজার অসহায় মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শুভসংঘ বগুড়ার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বাদুড়তলা হাড্ডিপট্টি এলাকায় শুকরা এন্টারপ্রাইজের পাশে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন এফবিসিসিআইয়ের পরিচালক ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, পৌরসভার প্যানেল মেয়র সামছুৎদ্দিন শেখ হেলাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, কালের কণ্ঠ বগুড়া ব্যুরোপ্রধান লিমন বাসার, ফটো সাংবাদিক ঠাণ্ডা আজাদ, শুভসংঘের সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, শুভসংঘের উপদেষ্টা নাহারুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বুলবুল, সাজেদুর রহমান সিজু, শুভসংঘের সদস্য ডা. আব্দুল কাদের, জাকির হোসেন জুয়েল, আমজাদ হোসেন, সাখাওয়াত হোসেন জনি, রাকিব আহম্মেদ শুভন, সাব্বির আহমেদ স্মরণ, আব্দুর রহমান সম্রাট, আল আমিন।
শীতবস্ত্র নিতে আসা হাড্ডিপট্টির আদুরী, শায়রা, ছালেহা, রেল কলোনির জহুরা, পারভীন, রাশেদা, সেউজগাড়ির আমেনা, হেলেনা, জোছনা জানান, এই প্রচণ্ড শীতে তাঁরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে দিন পার করছিলেন। শুভসংঘের সদস্যরা এসব অসহায় মানুষের বাড়ি বাড়ি ঘুরে লিস্ট তৈরি করেন। এরপর তাঁদের স্লিপ দেওয়া হয়। একটি পরিবারে চারজন সদস্য থাকলেও সবাইকে শীতবস্ত্র দেওয়া হয়। এতে প্রচণ্ড শীতের কবল থেকে রক্ষা পায় পুরো পরিবার। শীতবস্ত্র নিতে আসা এই মানুষরা জানান, তাঁরা অতীতেও বিভিন্ন স্থান থেকে শীতবস্ত্র পেয়েছেন। কিন্তু পরিবারের সবার জন্য বস্ত্র পাওয়া এই-ই প্রথম। শুভসংঘ বগুড়ার প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে অনেক অসহায় মানুষকে সহায়তা করি। এটি তারই একটি ধারাবাহিকতা মাত্র। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে।

No comments:
Post a Comment